শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম, আদালত প্রাঙ্গণে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম, আদালত প্রাঙ্গণে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জের রাস্তা থেকে ধরে ছাত্রলীগ কর্মী রানাকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আহতর স্বজনরা জানান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিনসহ তার অর্ধশতাধিক লোকজন রানাকে রাস্তার পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। সেসময় পুলিশ সামনে থাকলেও হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ার রানাকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি সব আসামি।

মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তি দাবি জানানো হয়।

 

গৌতম সাহা/আফ/দীপ্ত নিউজ