শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা, আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা, আহত ৯
ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা

আধিপত্য বিস্তারের জেরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের উপর হামলার ঘটনা ঘটেছে।

এ সময় সজলের সাথে থাকা ছাত্রলীগের পাচঁ নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় মোট নয়জন আহত হয়েছে। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিপক্ষের একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার(১১ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজের কাছে হামলার ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল জানায়, কয়েকটি মোটরসাইকেলযোগে সন্ধ্যার পর তারা বলেশ্বর ব্রিজের ওপার চা পানের জন্য গিয়েছিল। চা পান শেষে রাত পৌনে আট দিকে পিরোজপুর শহরে ফেরার পথে ঙবলেশ্বর ব্রিজের ঢালে স্থানীয় মিজান তার লোকজন নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় মিজানের সাথে ধারালো অস্ত্রসহ ৩০–৪০ জন হামলাকারী ছিল।

আহতদের মধ্যে ইব্রাহিম খান তামিম, রাকিবুল হাসান, ইসা শেখ, লিওন আল জাবির এবং আহমেদ কাফিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এ ৫ জন পিরোজপুর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছে।

অভিযোগের বিষয়ে মিজান শেখ জানায়, সন্ধ্যার পরে বলেশ্বর ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তিনি এ ঘটনার সাথে জড়িত না থাকলেও তার বাড়িতে সজলের নেতৃত্বে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

আহতরা আশংকামুক্ত বলে জানিয়েছেন পিরোজপুর জেলা হাসপাতালের জরুরী বিভাবে কর্তব্যরত মেডিকেল অফিসার রহিতোষ দাস।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোঃ হোসেন জানান, হামলার বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ