শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিনামূল্যে ইফতার দেবে ইসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিনামূল্যে ইফতার দেবে ইসিবি

আর একদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। এই সময়ে দুবাইয়ে চলছে চ্যাম্পিয়নস ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই আসরের সবগুলো ম্যাচ দিবা–রাত্রির। তাই গ্যালারিতে আসা দর্শকদের ইফতার করার একটা দুশ্চিন্তা থেকেই যায়। সেই দুশ্চিন্তা দূর করতে উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর মাঝে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে বিনামূল্যে ইফতার দেওয়া হবে দর্শকদের।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই তথ্য নিশ্চিত করেছে। সাধারণত রমজান চলাকালে দর্শকদের বাড়তি ভাবনার বিষয় হতে পারত ইফতার। বিশেষত স্টেডিয়ামে যেহেতু তাদের বাড়তি দামে খাবার কিনতে হয়। এবার সেই অসুবিধায় পড়তে হচ্ছে না ক্রিকেটভক্তদের। তাদের জন্য ইসিবির পক্ষ থেকে গ্যালারিতে বিনামূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া পোস্টে ইসিবি জানিয়েছে, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার ‘‘এ’’ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

আগামীকাল (শনিবার) কিংবা পরশুদিন থেকে পবিত্র রমজান শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে। দুবাইতে রোববার হবে নিউজিল্যান্ড–ভারতের মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচ। এ ছাড়া আগামী ৪ মার্চ সেখানেই হবে প্রথম সেমিফাইনালও।

আল