শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

চেরি ফুলে ছেয়ে গেছে ওয়াশিংটন ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চেরি ফুলে ছেয়ে গেছে ওয়াশিংটন ডিসি
মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা

শুভ্র সাদা আর হালকা গোলাপি রঙের চেরি ফুলে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। জাতীয় উদ্যানের সৌন্দর্য্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সাদা–গোলাপী রঙের চেরি ফুল। সেখানকার অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন অনেকে।

মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। প্রাকৃতিক পরিবেশে সেখানে বনভোজন করছেন অনেকেই। কেউবা আবার নৌকায় ঘুরে বেড়াচ্ছেন সরোবরে।

মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চেরির মৌসুম। আর এ জন্যই উদ্যানের শতকরা ৭০ ভাগ এলাকা পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।

১৯১২ সালে বন্ধুত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রকে ১০০টি চেরি ফুলগাছ উপহার দিয়েছিল জাপান। বর্তমানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে তিন হাজারে।

চীন, জাপান ও তাইওয়ানে চেরি ফুল ফোটার এই মৌসুমে উদযাপিত হয় ঐতিহ্যবাহী ‘হানামি‘ উংসব।

আফ/দীপ্ত সংবাদ