শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আদীব জামাল
আদীব জামাল
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ এবং ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করার আদেশ হয়েছে আদালত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১২ টায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন, আলমডাঙ্গা উপজেলার পোলবাগুন্দা গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে ফন্টু মন্ডল।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ রাতে আলমডাঙ্গা উপজেলার পোলবাগুন্দা গ্রামের ফন্টু মন্ডল তার স্ত্রী ডালিয়া বেগমকে সাবাশ বিলের মাঠ থেকে পেঁয়াজ উঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় এবং ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ফন্টু মন্ডল বাড়ি থেকে পালিয়ে গেলে পার্শ্ববর্তি চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে পুলিশ তাকে আটক করে। তাকে জিঞ্জাসাবাদ শেষে তার দেখিয়ে দেয়া স্থান থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

এব্যাপারে নিহতের ছেলে জামিরুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ফন্টু মন্ডলকে একমাত্র আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতে বিচারক জিয়া হয়দার আসামীকে উপরোক্ত রায়ে দন্ডিত করেন। আদালতে মোট ১৬ জনের সাক্ষ্য দেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ