শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে অভিযান, ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে অভিযান, ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

ক্রয় ভাউচার না রাখা, আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গায় ৫টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় সদর উপজেলার সদর উপজেলার নিউমার্কেট ও বড়বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে কসমেটিকস, গার্মেন্টস পোশাক, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক সজল আহম্মেদ বলেন, বড়বাজার মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরে আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানের মালিক কামরুজ্জামানকে ৭ হাজার টাকা, মেসার্স অনামিকা কসমেটিকস এর মালিক মাসুদুর রহমানকে মেয়াদউত্তীর্ণ ও আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বড়বাজারে তরমুজের দোকানগুলোতে অভিযান চালিয়ে মেসার্স ইমরান ফল ভান্ডারে তরমুজের ক্রয় ভাউচার না রাখা ও কেজি দরে বিক্রয়ের অপরাধে মালিক ইমরান মিয়াকে  এক হাজার টাকা এবং মেসার্স রাজন ফল ভান্ডারের মালিক রাজন আলীকে একই অপরাধ ও ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম নিউ মার্কেটের মেসার্স নন্দনকে অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয় ও বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এমি/দীপ্ত