শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

 

চুয়াডাঙ্গার জীবননগরে ৮ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ শেষে গলাকেটে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে গোয়ালপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে চার বান্ধবীর সাথে ছাগলের জন্য ঘাষ কাটতে বাড়ির পাশে হাড়িভাঙ্গা মাঠে যায় ওই শিশু। এ সময় ঘাষ কেটে দেবার লোভ দেখিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অজ্ঞাত এক যুবক। পরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করে। ঘটনার সময় তার বান্ধবীরা ভয়ে পালিয়ে এসে লোকজনকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে শিশুর বিবস্ত্র গলাকাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নাজিম আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা–জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নাজিম উদ্দীন আল আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষককে চিনে ফেলায় ওই শিশুকে গলাকেটে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

 

এসএ/ দীপ্ত নিউজ