শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

 

চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে বাংলাদেশ–ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন,দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান(২৭) ও শরীয়তউল্লাহর ছেলে খাজা মইনুদ্দীন(৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত শনিবার দিনগত রাতে অবৈধভাবে ভারতে গরু আনতে যান বেশ কয়েকজন গরু ব্যবসায়ী। এসম তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গোবিন্দপুর ৩২ নং বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজেদুর ও খাজা মইনুদ্দীন।

তাদের মরদেহ ময়না তদন্তের জন্য কৃষ্ণগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পারকৃষ্ণপুর–মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম জানান, বিজিবি–বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ