শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ শিশুসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ শিশুসহ নিহত ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১ টা ও সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম হোসেন (৯) ও সিরাজগঞ্জ জেলার শ্রীবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান খান (৩০)। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু ইব্রাহিম হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অপরদিকে, বেলা সাড়ে ১১ টার দর্শনা পুরাতন বাজারে ট্রাক্টরের সাথে ইমরান খানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রক্তাক্ত জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

জান্নাতুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ