শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

চীন সফরে আ. লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চীন সফরে আ. লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে দেশটি সফরে গেছেন আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৫ মে) দুপুর ২টা ৫৫ মিনিটে চীনের উদ্দেশ্য ঢাকা ছাড়েন তারা।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ–১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন। সফর শেষে আগামী ৫ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি দলে রয়েছেন মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের তথ্যভাণ্ডার তৈরিতে যুক্ত থাকা ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে গঠিত ওয়েব টিমের সদস্যরাও প্রতিনিধি দলে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান তানভীর শাকিল জয় বলেন, চীনা কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করা হবে। যার মূলে থাকবে রাজনৈতিক নানা বিষয়। বিশেষ করে চীনা কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র, দল কিভাবে চলে, তারা তৃণমূলে কিভাবে কাজ করে, সেসব ব্যাপারে জানা। এ ছাড়া চীনের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় হবে।