শুক্রবার, মে ১৫, ২০২৬
শুক্রবার, মে ১৫, ২০২৬

চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুই দিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে যাত্রা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগে দ্বিতীয় দিনেও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠক করেন তিনি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, সফরকে খুবই সফল ও চিরস্মরণীয় হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।

অন্যদিকে, শি জিন পিং এই সফরকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। চলমান ইরান যুদ্ধসহ তাইওয়ান, দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সংকট নিয়েও আলাপ করেছেন দুই নেতা। ট্রাম্পের সফরে তার সঙ্গে ছিলেন বেশ কিছু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।

তবে, বিবিসির খবরে বলা হয়েছে, তেমন কোন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়নি দুই দেশের মধ্যে। এদিকে, ইরান যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন শি জিন পিং।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More