শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক
চীনে শক্তিশালী ভূমিকম্প

 

চীনের উত্তর–পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১১ জন মারা গেছেন এবং আরও ২০০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) মাঝরাতের দিকে গানসু প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। তবে চীনা কর্তৃপক্ষ বলছে এ মাত্রা ছিল ৬.২।

ভূমিকম্পের পর তাৎক্ষণিক এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, উদ্ধার কার্যক্রম, আহতদের সময়মত চিকিৎসা দেয়া এবং হতাহতের সংখ্যা কমিয়ে আনার বিষয়ে সব ধরনের প্রচেষ্টা নেয়া হবে।

গত সেপ্টেম্বরে চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

গানসুতে ১৯২০ সালের ভূমিকম্পে ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল যা ২০ শতকের সবচেয়ে ভয়ংকর ঘটনার একটি বলে ধরা হয়।

 

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড নেপাল, নিহত ১২৮

 

আল/ দীপ্ত সংবাদ