শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

চীনা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়াও গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর রফতানি নিয়ন্ত্রণও আরোপ করবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথে এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি।

এরআগে ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প বলেন, চীন তাদের বিরল জ্বালানি রফতানিতে কড়াকড়ি আরোপ করে খুবই ‘শত্রুতাপূর্ণ’ হয়ে উঠছে। এরমাধ্যমে চীন বিশ্বকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন তিনি। পরে জানান, বৈঠক এখনও বাতিল করা হয়নি, তবে সেটি হবে কিনা তা সেটা তিনি জানেন না।

এদিকে, ট্রাম্পের মন্তব্যের পর মার্কিন পুজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে। সূচক ২ দশমিক ৭% কমে বন্ধ হয়েছে, যা এপ্রিল মাসের পর থেকে সবচেয়ে বড় পতন।