শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চিরকুট ফেলে বর্গাচাষীর সব্জি ক্ষেত কর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চিরকুট ফেলে বর্গাচাষীর সব্জি ক্ষেত কর্তন

 

চিরকুট লিখে ক্ষেতে ফেলে ঝিনাইদহ কালীগঞ্জে রাতের আঁধারে ৩ কৃষকের প্রায় ২৪ কাঠা জমির ধরন্ত সবজি ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা।

শনিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। সকালে ক্ষেতে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকেরা তাদের সবজি ক্ষেত কাটা দেখতে পান।

এ সময় তারা ক্ষেত হতে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেন। এতে হারুন নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে তার খোঁজ না মিললে তাদের আরও ক্ষতি করা হবে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিরকুটে উল্লেখ করা হয়নি।

ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মজিদ জানান, ১৭ কাঠা জমিতে টমেটোর চাষ ছিলো। কিন্ত গত রাতে কে বা কারা সেই ধরন্ত গাছ কেটে দিয়েছে। ধার দেনা করে গ্রীষ্মকালীন ব্যয়বহুল টমেটোর চাষ করেছিলেন। এখন কি করে ধারদেনা পরিশোধ করবেন সে চিন্তায় আছেন।

ওই গ্রামের ক্ষতিগ্রস্থ অন্য কৃষক আজগর আলী জানান, আমার পাঁচ কাঠা জমিতে শিম লাগানো ছিলো। সেই ধরন্ত শিম গাছ রাতে প্রায় সব কেটে ফেলেছে। পাশেই ঝাল চাষ ছিলো তাও কাটা রয়েছে। আমার এই চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে। যে ক্ষতি তারা করেছে এ পুষিয়ে ওঠা সম্ভব না।

অনুরুপভাবে ওই গ্রামের হারুন অর রশিদ নামের আরেক কৃষকের ১০ কাঠা জমির ধরন্ত শিমগাছ কেটে দিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেই নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।

 

এসএ/দীপ্ত নিউজ