শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

ফেনীতে ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির। শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ।

অনুষ্ঠানে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক, পুরস্কার, ফুল ও সনদ প্রদান করা হয়।

সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি আবু হানিফ হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মূসা ও শহর শিবিরের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুনতাসীর রহমান, শমসের মুবিন চৌধুরী, অভিভাবকদের পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান ইবরাহীম মজুমদার বক্তব্য দেন।

ডা. ফখরুদ্দীন মানিক বলেন, আমাদের শুধুমাত্র জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দিলে হবে না। আমাদের ধর্মকেও গুরুত্ব দিতে হবে। ধর্ম আমাদের নৈতিকতা শেখায়। ধর্ম আমাদের মানবতা শেখায়।