শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে অস্ত্র চোরাচালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে অস্ত্র চোরাচালান

 

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাড়ছে অস্ত্র চোরাচালান। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝেমধ্যে কয়েকজন আটক হলেও, গডফাদাররা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে খুব সহজেই মেলে আগ্নেয়াস্ত্র। সেগুলো চলে যায় রাজধানীসহ বিভিন্ন জেলায়।

এসব অবৈধ অস্ত্রের কারবারিদের ধরতে, সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অস্ত্র চোরাচালান বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরাও।

বিজিবি বলছে, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে তারা।

গত ১১ মাসে শুধু ৫৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে, ২০টি পিস্তল, ৩৭৩ রাউন্ড গুলি, ৩২টি ম্যাগাজিন এবং ৫১টি মেশিনগানের গুলি উদ্ধার করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ