শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪’র শহীদরা প্রাণ দেয়নি: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪’র শহীদরা প্রাণ দেয়নি: ডা. শফিকুর রহমান

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪‘র শহীদরা প্রাণ দেয়নি, দোহাই লাগে এসব বন্ধ করুন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে।

সোমবার ( সকাল ১১টার দিকে ফেনীর পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালির হাটে ফেনীর শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারাতের পরে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিলো। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

কবর জিয়ারাতের পর জামায়াত আমীর শহীদ ইশতিয়াকের বাবা, মাসহ আত্মীয়–স্বজনদের সাথে দেখা করেন।

এর আগে, ফেনীর পরশুরামে যাওয়ার পথে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেয়া ঘর উদ্বোধন করেন।

পরে পরশুরামের নিজকালিকাপুর গ্রামে ভারত সীমান্তবর্তী বল্লামুখা বাঁধ মেরামত কাজ পরিদর্শনে যাবেন। ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া উপহারের ঘর উদ্বোধন শেষে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখবেন। পথসভা শেষে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞাতে পথসভায় বক্তব্য রাখবেন।

তার সফর সঙ্গী হিসেবে আছেন– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

মামুন/আল