শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে শহরের গুণরাজদী এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম। গ্রেপ্তার ইসমাইল হোসেন পাটওয়ারী শহরের গুনরাজদী এলাকার রওশন আলী পাটওয়ারীর ছেলে।

এসআই রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুনরাজদী এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, ইসমাইল হোসেনের বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ