শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চাঁদপুরে জাল ভোটের চেষ্টায় যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাঁদপুরে জাল ভোটের চেষ্টায় যুবকের কারাদণ্ড
জাল ভোটের চেষ্টায় যুবকের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক এক কিশোরকে (১৬) মুচলেকা নিয়ে সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার এ দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ–নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ওই ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের এমরান হোসেনের পুত্র আরমান হোসেন (২৩) ও এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেন ভ্রাম্যমাণ আদালত।

 

আরও পড়ুন: চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউপিতে চশমা ও মাখালডাঙ্গায় ঘোড়া বিজয়ী

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার আরমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক কিশোরকে ভবিষ্যতের জন্য মুচলেকা নিয়ে সতর্ক করেছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভার একটি ও ইউনিয়নের একটি ওয়ার্ডে অনুষ্ঠিত উপ–নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ইব্রাহীম/ সুপ্তি/ দীপ্ত নিউজ