শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা
সংগৃহীত ছবি

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় মঙ্্গলবার (৪ জুন) সকাল ৮টায় শুরু হয়েছে গণনা।

দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রাথমিক ফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৬৩টি আসনে এগিয়ে আছে। আর ইন্ডিয়া জোট এগিয়ে আছে ১৯৮ আসনে। অন্য দলগুলো ৯ আসনে এগিয়ে। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট।

ভোট গণনা উপলক্ষ্যে প্রতিটি কেন্দ্র নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। সাত ধাপে চলা এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় ৯৭ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ১২ শতাংশ।

এবার ভোটে লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। ভারতের পার্লামেন্টের মোট ৫৪৩ আসনের মধ্য ২৭২টি পেলেই সরকার গঠন করা যাবে।

আল/ দীপ্ত সংবাদ