শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

চলছে ‘পাঠান’ বিতর্ক, অসুস্থ শাহরুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলছে ‘পাঠান’ বিতর্ক, অসুস্থ শাহরুখ

চার বছর পর ফেরাটা সুখকর হচ্ছে না বলিউড সুপারস্টার শাহরুখ খানের। তার কামব্যাক সিনেমা ‘পাঠান’ নিয়ে ভারতজুড়ে চলছে তুমুল বিতর্ক। উঠেছে বয়কটের ডাকও।

এমন পরিস্থিতে অসুস্থ হয়ে পড়েছেন ‘বাদশা‘। ভাইরাল ইনফেকশনের শিকার তিনি। বিষয়টি জানিয়েছেন নিজেই।

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ। সেখান থেকে বাড়ি ফিরেই জানালেন অসুস্থ তিনি।

শনিবার (১৭ডিসেম্বর) রাতে ১৫ মিনিটের জন্য টুইটারে এক সেশনে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ। আড্ডার ফাঁকে তিনি বলেন, ‘আমি একটু অসুস্থ, সংক্রমণে ভুগছি। তাই আজকাল শুরু ভাত–ডালই খাচ্ছি’।

প্রিয় তারকার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন শাহরুখভক্তরা। তাকে নিজের যত্ন নেওয়ারও পরামর্শ দিয়েছেন অনেকে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান‘ সিনেমার ‘বেশরম রং‘ গান। এতে খোলামেলা পোশাকে হাজির হতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। আর এতেই শুরু হয় সিনেমাটি নিয়ে বিতর্ক। ‘চেন্নাই এক্সপ্রেস’ সহশিল্পী দীপিকার সঙ্গে বহু বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ, এতে আরও রয়েছেন জন আব্রাহাম। আগামী বছর ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।