শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

চরকি অরিজিনালে প্রথমবার বিদ্যা সিনহা মিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চরকি অরিজিনালে প্রথমবার বিদ্যা সিনহা মিম

গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো প্রজেক্টে। ১৩ ডিসেম্বর নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হন অভিনেত্রী। ফিল্মটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা এর আগে মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ’আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।

নির্মাতা জানান, ’এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাজী আসাদ বলেন, ’বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।’

প্রথমে সিরিজ, দ্বিতীয়টি ফিল্ম এবং দুটিই চরকির সঙ্গে। কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা কাজী আসাদ বলেন, ’চরকির সঙ্গে কাজ করার একটা আনন্দ হচ্ছে স্বাধীনতা। প্রথম কাজের অভিজ্ঞতা থেকে আশা করতে পারি, ভালো কিছু হবে।