দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮৬ হাজার ৪৯৯ জন ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮৬ হাজার ৪৯৯ জন ছাত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১১০৭ টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। রবিবার (৩০ এপ্রিল) এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এরমধ্যে ৬৮ হাজার ২৭০ জন ছাত্র এবং ৮৬ হাজার ৪৯৯ জন ছাত্রী।

চট্টগ্রাম নগর আর জেলা মিলিয়ে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৯৮৫ জন। গেলবারের তুলনায় এ বছর ৫ হাজার ৫৭ জন পরীক্ষার্থী বেড়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। মোট ২১৬ টি কেন্দ্রে পরীক্ষার্থীরা দেবেন এসএসসি পরীক্ষা।

দীর্ঘদিন পর এমন পরীক্ষায় অংশ নিতে পেরে বেশ খুশী শিক্ষার্থীরা। এদিকে, পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসসহ সবধরনের অনিয়ম ঠেকাতে সব ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। গঠন করা হযেছে ৬০ টি ভিজিল্যান্স টিম এবং ১২ টি বিশেষ ভিজিল্যান্স টিম।

যূথী/দীপ্ত সংবাদ