শিরোনাম
৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে অনেক চ্যালেঞ্জ নিতে হচ্ছে: ব্রিগেডিয়ার জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে অনেক চ্যালেঞ্জ নিতে হচ্ছে: ব্রিগেডিয়ার জেনারেল

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে চলমান মেগাপ্রকল্প বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ নিতে হচ্ছে বলে মন্তব্য করে বর্তমানে ৩৬ টি খালের কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান।

মঙ্গলবার (২ মে) দুপুরে নগরীর ব্রিগেড কার্যালয়ে প্রকল্পের বর্তমান অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, এ বছর প্রকল্পের কিছু সুবিধা চট্টগ্রাম নগরবাসী পাবে এবং জলাবদ্ধতা নিরসনে চলমান অন্যান্য সংস্থার কাজগুলোও শেষ হলে জলাবদ্ধতার ভোগান্তির সমাধান হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, প্রকল্প পরিচালক লে. কর্ণেল শাহ আলীসহ সেনাবাহিনীর কর্মকর্তা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এমি/দীপ্ত সংবাদ