শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বন্দরে কমে গেছে ট্রাক-লরি চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম বন্দরে কমে গেছে ট্রাক-লরি চলাচল

 

হরতাল অবরোধে স্থবিরতা নেমে এসেছে চট্টগ্রাম বন্দরে। আশঙ্কাজনক হারে কমে গেছে ট্রাক–লরি চলাচল।

বিএনপি–জামাতের হরতাল অবরোধ কর্মসূচিতে, চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট ৩টি সড়কে অন্তত ১০ থেকে ১৫টি গাড়ি ভাঙচুর এবং ৩টি গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায়, প্রভাব পড়েছে বন্দরে। সিটি গেইট এলাকায় কমে গেছে কাভার্ডভ্যানের সংখ্যা।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার ট্রাক ও লরি বন্দর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে গেলেও, বর্তমানে তা ৩ হাজারের নিচে নেমে গেছে।

বন্দরে পণ্য আনা নেয়ার গুরুত্বপূর্ণ রুট ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, বন্দর টোল রোড আর চট্টগ্রাম লিংক রোড। এই তিন সড়কের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে, বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা।

হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সচল রাখাটাও বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ীরা। সব ধরনের নাশকতা পরিহারের দাবি জানিয়েছেন তারা।

 

এসএ/দীপ্ত নিউজ