শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম থেকে হজের ফ্লাইট শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম থেকে হজের ফ্লাইট শুরু

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্য ছেড়ে গেছে হজের প্রথম ফ্লাইট।

সোমবার (১২ মে) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে বিমানবন্দর থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে উড়ে যায় বাংলাদেশের বিমানের ফ্লাইটি।

হজ ফ্লাইট আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

এ উপলক্ষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিমানের বিপণন ও বিক্রয় পরিচালক মো. সালাউদ্দিন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ, বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বুসরা ইসলামসহ হ্যাব এবং আটাবের নেতারা।

এবার চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান ২২টি হজ ফ্লাইটের মাধ্যম ৮ হাজার হাজী পরিবহন করবে। এরমধ্যে সরাসরি ২টি ফ্লাইট মদিনা মনোয়ারা এবং ২০টি ফ্লাইট জেদ্দা গমন করবে। চট্টগ্রাম থেকে আগামী ৯ জুন সর্বশেষ হজ ফ্লাইট যাবে এবং একই সঙ্গে চট্টগ্রামে প্রথম ফিরতি হজ ফ্লাইট আসবে ২৭ জুন।