শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের বিক্ষোভ

চট্টগ্রামের নব জাগরণ হিজড়া সমবায় সমিতির সভাপতি ফাল্গুনী হিজড়ার বিরুদ্ধে নিজের জনগষ্ঠী কর্মীদেরকে মারধর, নির্যাতন, সরকার থেকে হিজড়াদের জন্য বরাদ্দ টাকা আতসাৎ, চাঁদা না দিলে মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে নগরের ডিটি রোড ঈদগা কাঁচা রাস্তার মোড়ে ফাল্গুনীর বাসায় সামনে এক প্রতিবাদী মানববন্ধনে এসব অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক র্ঝণা হিজড়াসহ অন্যান্য হিজড়ারা।

ফাল্গুনী হিজড়া সমিতির কোন নিয়মনীতি তোয়াক্কা না করে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। প্রতিবাদ করলেই হতে হচ্ছে মারধরের শিকার। দেয়া হচ্ছে মিথ্যা মামলার হুমকি। তার সন্ত্রাসবাহিনী দিয়ে ঘর থেকে তুলে এনে চালানো হয় পাশবিক নির্যাতন। তাই জুলুমবাজ ও অত্যাচারী ফাল্গুনীর হাত থেকে বাঁচতে প্রশাসনের নিকট আকুল আবেদন জানানো হয় মানবববন্ধনে। এতে বক্তব্য রাখেন সাথী হিজড়া, সিমলা হিজড়া, দুলালি হিজড়াসহ অন্যরা।

হিজড়ারা বলেন, ফাল্গুণী হিজড়া তাদের ওপর অনেক অত্যাচার করেন। তারা জনগণদের কাছ থেকে পাঁচ–দশ টাকা চেয়ে নেন। আর সেই টাকা দিয়ে ফাল্গুণী বাড়ি–গাড়ি কিনছেন কিন্তু হিজড়া জনগষ্ঠীদের দেখছেন না। তাদের কে থাকতে হচ্ছে বস্তিতে। ফাল্গুণীকে তারা আর চায় না এটাই তাদের দাবি।

 

শায়লা/ দীপ্ত নিউজ