শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা, লাইনচ্যুত ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা, লাইনচ্যুত ট্রেন

চট্টগ্রাম জেলার সাগরিকা স্টেডিয়াম এলাকায় মালবাহী একটি ট্রেনের সঙ্গে চালবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকটি দুমড়ে–মুচড়ে গেছে আর লাইনচ্যুত হয়েছে ট্রেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। এতে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেনটি রওনা দেয়। পথে সাগরিকা রেলগেট এলাকায় সিগন্যাল অমান্য করে একটি ট্রাক লাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রাকটি দুমড়ে–মুচড়ে রেললাইনের পাশে পড়ে।

চট্টগ্রাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চট্টগ্রামে সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।’

এসএ