শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও বাকলিয়ায় যুবদলের দুই গ্রুপে রাতভর সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাউজানের নোয়াপাড়া ও বাকলিয়ার এক্সেস রোডে আলাদা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় দুই নেতার সমর্থকরা।

এই ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৩ জন চট্টগ্রাম মেডিকেল ও ২ জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এদিকে বাকলিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়।

এসময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। গভির রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আরো ১০ জন আহত হয়। পরিস্থিতি মোকাবিলায় দুই এলাকায়ই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রুনা/আল‌/দীপ্ত