শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ মালামালসহ আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ মালামালসহ আটক ৫

চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, মোবাইল, ল্যাপটপ এবং বিদেশি সিগারেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় চারজনকে আটক করা হয়, পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গা ১৫ নং ঘাট এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।

আটকরা হলেন– কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা মো. তৌফিকুর রহমান সোহাগ, মো. আকিদুল আলম শান্ত, মো. হাসান মুরাদ, মো. নাইমুল হক এবং মো. মনির আহমেদ।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ১ কেজি ১৫৭ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ১৩ কাটুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

পুলিশ আরও জানায়, আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা দুবাই থেকে এসব মালামাল চট্টগ্রাম বিমানবন্দরে নিয়ে এসেছিলেন এবং বিমানবন্দর থেকে এগুলো বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।