চট্টগ্রামে ডাবল মার্ডারের মূল পরিকল্পনাকারী কিশোর গ্যাং সদস্য আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের পাহাড়তলিতে ডাবল মার্ডারের মূল পরিকল্পনাকারী কিশোর গ্যাং সদস্য ফয়সালকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ( ১১ মে ) ভোর চারটার দিকে নগরীর হালিশহর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

এ নিয়ে দুপুরে চান্দগাঁও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ইভটিজিংয়ের প্রতিবাদ করার কারনেই ফয়সাল ক্ষুব্ধ হয়ে মাসুম ও সজীবকে হত্যার পরিকল্পনা করে। আর মাসুমকে এসব বিষয়ে সাহায্য করে বড় ভাই ইলিয়াছ।

গেলো ৮ মে নগরীর সাগরিকা এলাকায় মাসুম ও সজীব বান্ধবী নিয়ে ঘুরতে গেলে তাদের বান্ধবীদের উত্যক্ত করে ফয়সাল ও রবিউল বাহিনী। সেখানে মাসুম ও সজীব প্রতিবাদ করার কারনে ক্ষীপ্ত হয়ে পরে তাদের হত্যার পরিকল্পনা করে। এসময় তাদের উপর হামলা চালায়, হামলায় ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু হয়।। এই ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More