শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দগ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দগ্ধ ২

চট্টগ্রাম নগরে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দুই নারী দগ্ধ হয়েছেন।

রবিবার (২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)। তারা সম্পর্কে দুই বোন এবং রাউজান পৌরসভা এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

দগ্ধ লায়লার স্বামী মো. আব্বাস বলেন, তারা কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রাউজান থেকে রওনা হন। পথিমধ্যে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কে আগুন দেখতে পান। চালক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ মুখোশ পরা তিনজন ব্যক্তি গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে।

সিএনজি অটোরিকশা চালক মো. জমির জানান, অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হয়। গাড়ির ভেতর থেকে পেট্রলবোমার কাচের টুকরাও উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এস খালেদ জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। ঝর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এসএ