চট্টগ্রামে আমানত তুলতে না পেরে ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আমানত তুলতে না পারায়, চট্টগ্রামে পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আমানত তুলতে না পারায়, চট্টগ্রামে পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হালিশহর ওয়াপদা শাখায় বিক্ষোভ করেন গ্রাহকরা।

তাদের অভিযোগ, নিয়মিত লেনদেন স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তারা নিজেদের টাকা পাচ্ছেন না। চিকিৎসা, ব্যবসা ও সংসারের প্রয়োজনেও টাকা তুলতে না পেরে মাসের পর মাস ভোগান্তিতে পড়ছেন তারা।

একই সঙ্গে হেয়ারকাট বাতিলের ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানিয়েছেন গ্রাহকরা।

 

আকাশ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More