শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে অপহরণকারী দলের সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে অপহরণকারী দলের সদস্য গ্রেফতার

 

চট্টগ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে র‌্যাব ফরিদুল ইসলাম নামে এক অপহরণকারী দলের সদস্যসহ, জসিম উদ্দিন নামে ২১ বছর ধরে পালাতক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে। এসময় র‌্যাব অপহৃত এক কিশোরীকেও উদ্ধার করে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে সীতাকুন্ড ভাটিয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব সীতাকুন্ড ভাটিয়ারী থেকে ফরিদুল নামে এক অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করে।

এসময় অপহৃত এক কিশোরীকেও উদ্ধার করা হয়। ১২ আগষ্ট ওই কিশোরীকে কক্সবাজারের চিরিঙ্গা থেকে অপহরণ করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

এদিকে র‌্যাবের অপর একটি দল ফটিকছড়ি ভুজপুর থানাধীন কাজিরহাট এলাকা থেকে জসিম উদ্দিন নামে এক হত্যার মামলার আসামীকে গ্রেফতার করে । ২০০১ সালে লোকমান হোসেন নামে এক ব্যক্তি হত্যার পর থেকে তিনি পালাতক ছিল বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃতদের স্থানীয় পুলিশে হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ