শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে অনিবন্ধিত অনলাইন আইপি টিভির বিরুদ্ধে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে অনিবন্ধিত অনলাইন আইপি টিভির বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামে নিবন্ধন ছাড়া অনলাইন ও আইপি টিভিগুলোর বিরুদ্ধে দ্ধিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে জেলা প্রশাসান।

সোমবার (২৬ জুন) দুপুরে চাঁদাবাজি, হয়রানিসহ বিভিন্ন অভিযোগে চট্টলা টিভি নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে বেশ কয়েকটি ক্যামেরা ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

এর আগে রবিবার (২৫ জুন) নিবন্ধন ছাড়া আইপি টিভি পরিচালনা ও সংবাদ প্রচারের অভিযোগে সি প্লাস টিভি, সি ভিশন, এসবি টিভি ও দৈনিক অর্থনীতি নামে চারটি কথিত টিভির অফিস সিলগালা করা হয়।

ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অনুমোদনহীন অনলাইন টিভিগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

 

রুনা আনসার/আফ/দীপ্ত নিউজ