শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ঘর পরিষ্কার করতে বলায় স্বামীর কান ছিঁড়ে নিলেন স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঘর পরিষ্কার করতে বলায় স্বামীর কান ছিঁড়ে নিলেন স্ত্রী

প্রথমে ঝগড়া, তারপরে মারামারি। স্ত্রী এতটাই হিংস্র হয়ে উঠলেন যে, রেগে স্বামীর কানই ছিঁড়ে নিলেন। বাবা–মায়ের এ রকম মারামারি দেখে ভয়ে কেঁপে ওঠল ছোট্ট সন্তানটি ।

গত ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টায় পাশের দেশ ভারতের দিল্লির সুলতানপুরী এলাকায় এ ঘটনা। আক্রান্ত স্বামী থানায় স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।

থানায় তিনি স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। তাঁর কানে অস্ত্রোপচার করতে হয়েছে চিকিৎসকদের। যুবকের অভিযোগ, তাঁর স্ত্রী এত জোরে ডান কানটি কামড়েছিলেন যে, কানের একাংশ ছিঁড়ে যায়।

আক্রমণের শিকার যুবকের বয়স ৪৫ বছর। অভিযোগে বলেন, তার স্ত্রী সম্পত্তি ভাগ করার জন্য তাকে চাপ দিচ্ছিলেন। তিনি চেয়েছিলেন, স্বামীর সম্পত্তির অর্ধেক ভাগ নিয়ে আলাদা থাকবেন। তা নিয়েই দুজনের মধ্যে ঝামেলা চলছিল।

দিল্লি পুলিশ জানিয়েছে, যুবকের সাথে তার স্ত্রীর ঝামেলা চলছিল। সেদিন সকালে ময়লা আবর্জনা ফেলতে বাইরে গিয়েছিলেন যুবক। যাওয়ার আগে অবশ্য স্ত্রীকে ঘর পরিষ্কার করতে বলে যান। একসময় যুবক ফিরে এলেই অকারণে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করেন স্ত্রী। বেশ কিছুক্ষণ ঝগড়া চলার পর ঘর থেকে আবার বেরিয়ে যেতে উদ্যত হন যুবক। সেই সময়েই তার কাছে গিয়ে কান কামড়ে ধরেন ওই নারী। –আনন্দবাজার

–

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ