শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঘন কুয়াশায় সৈয়দপুরে ২ ঘণ্টা বিমান চলাচল বিঘ্নিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঘন কুয়াশায় সৈয়দপুরে ২ ঘণ্টা বিমান চলাচল বিঘ্নিত

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

রবিবার (১৩ অক্টোবর) সকালে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে ফ্লাইটগুলো অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে ৩০০ মিটারে নেমে আসায় ফ্লাইট দুটি অবতরণ করতে পারেনি। সকাল ৯টার দিকে দৃষ্টিসীমা ৭০০ মিটারে উন্নীত হলে ১০টার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়।

বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, ভোরে দৃষ্টিসীমা ৮০০ মিটার থাকলেও তা ধীরে ধীরে কমে যায়। বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, নিরাপত্তার কারণে ফ্লাইট অবতরণ স্থগিত করা হয়, যা পরে কুয়াশা কেটে যাওয়ায় পুনরায় চালু করা হয়।

 

এমবি