শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে বন্ধ ফেরি চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে বন্ধ ফেরি চলাচল

 

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার পর থেকে কুয়াশার কারণে এ নৌ–রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

 

এসএ