শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

গ্র্যাজুয়েট হলেন তমা মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গ্র্যাজুয়েট হলেন তমা মির্জা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা এখনো সফলতার সঙ্গে দেশ–বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে। ‘সুড়ঙ্গ’ সফলতার মধ্যেই সুখবর জানালেন তমা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী।

রবিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এদিন সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে ছিলেন তমা মির্জাও। সাফল্যের এই দিনে তার সঙ্গে ছিলেন বাবা–মা ও ভাই তথা নায়িকার পুরো পরিবার। অবশ্য অফিসিয়ালি এখন গ্র্যাজুয়েট হলেও তমার স্নাতক সম্পন্ন হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে ২০১৮ সালে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আনতেই জানা গেল বিষয়টি।

প্রতিক্রিয়ায় তমা মির্জা গণমাধ্যমে বলেন, এতদিন ছিলাম আনঅফিসিয়াল, এখন আমি অফিসিয়ালি গ্র্যাজুয়েট। দীর্ঘদিন এই দিনটির প্রতীক্ষাতেই ছিলাম। আমি আমার ফলাফল নিয়ে সন্তুষ্ট। আমার পরিবার–শিক্ষকরাও আমার এই অর্জনে ভীষণ খুশি।

তিনি আরও বলেন, আইন বিষয়ে পড়াশোনা করাটা একটু কঠিনই বটে। তারমধ্যে অভিনয়ের কারণে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে পারতাম না। তবে আমার বন্ধুরা এবং শিক্ষকরা আমাকে এ ব্যাপারে ভীষণ হেল্প করেছেন। অ্যাটেনডেন্সের নম্বর আমাকে পরীক্ষায় খাতায় পুষিয়ে নিতে হতো। নায়িকা বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে আলাদা কোনো সুযোগ দেয়নি। সবার সঙ্গে বসে একই দিনে পরীক্ষা দিতে হয়েছে।

আইন বিষয়ে পড়াশোনা করলেও এখনই আইনপেশায় জড়ানোর কোনো ইচ্ছে নেই অভিনেত্রীর। তবে ভবিষ্যতে এই পেশায় আসলেও আসতে পারেন বলে জানান তিনি। আপাতত অভিনয়েই মনোযোগী হতে চান ‘সুড়ঙ্গ’ খ্যাত এই অভিনেত্রী।

শায়লা/ দীপ্ত নিউজ