
গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিনগত রাতে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় ভাঙচুর অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার আপাতত জায়গা নেই। সে কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।
এর আগে সোমবার (২১ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে একটি পোস্টে দেন ব্যারিস্টার সুমন।
পোস্টে সুমন লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।