শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় হাসপাতালে নার্সিং কলেজের ২৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় হাসপাতালে নার্সিং কলেজের ২৫ শিক্ষার্থী

পটুয়াখালীতে জহির মেহেরুন নার্সিং কলেজের হোস্টেলে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে ২৫ শিক্ষার্থীসহ দুই শিক্ষক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ মে) রাত দশটার দিকে পৌর শহরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পরই হোস্টেলের তিন তলায় গ্যাসের গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে। এরপর গ্যাসের তীব্রতা আরও বাড়তে থাকে। এতে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ওহিদুজ্জামান শামিম জানান, হঠাৎ করেই সন্ধ্যায় জহির মেহেরুন নার্সিং কলেজের প্রায় ২৫ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এখন ওদের চিকিৎসা চলছে। তবে তারা আশঙ্কামুক্ত।

জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা জানান, হঠাৎ করে কীভাবে ৩টি বিল্ডিংয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরলো এটা ভাবার বিষয়। আমার মনে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি করতেই কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ‌বিষয়‌টি প্রশাস‌নের খ‌তি‌য়ে দেখার অনুরোধ জানাবো।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো।

 

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ