শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত ১, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত ১, আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের পুত্র। পুলিশ এ ঘটনায় দুুইজনকে আটক করেছে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তারই চাচাতো ভাই শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা রমজান আলীর মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

 

ভবতোষ রায় মনা/মোরশেদ আল/দীপ্ত নিউজ