গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জটেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাসটি গোপালগঞ্জের বৌলতলী নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা প্রদানের জন্য পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More