শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

গোটা আর্জেন্টিনাই যেনো নেমেছিল পথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোটা আর্জেন্টিনাই যেনো নেমেছিল পথে

৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বসেরা হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকে আনন্দে ভাসিয়ে চ্যাম্পিয়ানরা ফিরেছে নিজ দেশে। মেসি, মার্টিনেজদের বরণ করতে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরসের পথে ঘাটে আকাশের চাঁদ হাতে পাওয়ার আনন্দ। রাজধানীর ওবেলিস্ক স্কয়ারে আলবিসেলেস্তেদের রাজসিক সংবর্ধনা দিতে জড়ো হয় লাখো মানুষ।

তবে এই উদযাপন শুরু হয়েছে স্থানীয় সময় সোমবার রাত থেকেই। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন হাজারো মানুষ। এরপর ছাদ খোলা বাসে চলে বিজয় উল্লাস।

গগণবিদারী শ্লোগানে মুখোরিত তখন গোটা বিমানবন্দর এলাকা। মেসিরা পৌঁছানোর প্রায় দশ ঘন্টা আগে থেকেই বিমানবন্দর এলাকায় ছিলো না তিল ধারণের ঠাঁই।

বিশ্বকাপ শেষ করে দোহায় এক দফা ছাদখোলা বাসে ট্রফি প্যারেড করেছিলেন মেসিরা। তবে নিজের দেশে ট্রফিটা প্রদর্শণের আনন্দই আলাদা। কেবল বুয়েনস এইরেস নয়, গোটা আর্জেন্টিনাই যেনো নেমেছিল পথে। কয়েক ঘন্টা শহর প্রদক্ষিণ করে বিশ্বকাপজয়ী দল।