শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

গেটে টাকা কম দেওয়ায় দু’পক্ষে সংঘর্ষ, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গেটে টাকা কম দেওয়ায় দু’পক্ষে সংঘর্ষ, আহত ৩০

ভোলার চরফ্যাসনে কনের বাড়িতে গেট ধরার টাকা কম দেওয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বর মনির হোসেনসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৫ দিন আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। আজ রোববার দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে কনেবাড়িতে যান বর মনির হোসেনসহ তাঁর পরিবারের সদস্যরা। বিয়েবাড়ির গেটের টাকা কম দেওয়া নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন জানান, কনেপক্ষ ৫ হাজার টাকা দাবি করে। ৩ হাজার টাকা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। বাধা দিলে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেয়। তাদের পরিবারের ২০ জন আহত হয়েছে।

কনের বাবা নুরে আলমের দাবি, বিয়েবাড়িতে গেটে বরকে নিয়ে সবাই আনন্দ করছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে উঠেন বরপক্ষের লোকজন। মুহূর্তেই দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তাঁর পরিবারের ১০ সদস্য আহত হন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হোসেন রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

আল/ দীপ্ত সংবাদ