শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গৃহবধূকে অপহরন করে সংঘবদ্ধ ধর্ষণ এবং আত্মহনন প্ররোচনা মামলার প্রধান আসামী আসলাম চৌধুরী বাবুকে (২২) মাদারীপুরের রাজৈর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১২ জুলাই) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু কোটালীপাড়ার বানারঝর গ্রামের লাল মিয়া চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টায় রূপাতলী র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, ১৩ মে বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক গৃহবধূ কেনাকাটার উদ্দেশ্যে কোটালীপাড়া গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবু তাকে ভয়ভীতি দেখিয়ে বানারঝর থেকে তালপুকুরিয়া গ্রামের কালাম মোল্লার ঘেরে নিয়ে যায়।

সেখানে বাবু ও জিসানসহ ৫ জন পালাক্রমে ধর্ষণ করে পরে গৃহবধূকে তালপুকরিয়া লিংক রোডের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় লজ্জায় ১৪ মে ভোর ৫ টার দিকে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন গৃহবধু।

তিনি আরও জানান, ১৫ মে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন নিহতের স্বামী সুনীল মন্ডল। র‌্যাব এ মামলার ছায়া তদন্ত করে প্রধান আসামী আসলাম চৌধুরী বাবুকে গ্রেফতার করে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে নাজিরপুর থানায় সোপর্দ করেছে।

 

মর্তুজা জুয়েল/এসএ/দীপ্ত নিউজ