শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী রাজিব হাওলাদার (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব–৮ এর সদস্যরা।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করার পর দুপুরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

গত ৯ সেপ্টেম্বর বালিয়াতলীর লেমুপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে পিটিয়ে এবং গলায় ফাঁস দিয়ে স্ত্রী নারগিস বেগম (২২) কে হত্যা করে স্বামী রাজিব। এ ঘটনার পরের দিন নারগিসের পিতা আনোয়ার হোসেন পাচঁজনের নামে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে রাজীব এ হত্যা কান্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত নিউজ