শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীসহ আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীসহ আটক ৫

পিরোজপুর ভান্ডারিয়ায় সাদিয়া আক্তার মুক্তা (১৮) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ভান্ডারিয়া চেচরী রামপুর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে ।

মুক্তা ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মুনিম জমাদ্দারের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মুক্তার স্বামী মুনিম, শাশুরী ছবি এবং শাকিব খন্দকার, মারুফ ও সিয়াম খান সজিব নামের ৫ জনকে আটক করে।

ভান্ডারিয়া থানাসুত্রে জানা গেছে, ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মামুন জমাদ্দারের ছেলে মুনিম বছর খানেক আগে শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে মুক্তাকে বিয়ে করে। কয়েক দিন আগে পারিবারিক কলহের কারনে মুক্তাকে তার স্বামী মারধোর করে। এ ঘটনার পর মুক্তা বাবার বাড়ি চলে যায়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে মুনিম গিয়ে মুক্তাকে নিয়ে আসে। পরে সে মুক্তাকে ভান্ডারিয়া চেচরী রামপুর ব্রীজের কাছে নিয়ে মুনিমের কয়েকজন বন্ধুর সহযোগীতায় হিজাব পেঁচিয়ে শ্বসরোধ করে হত্যা করে লাশ বেরীবাঁধের পাশে ফেলে রাখে। ঘটনাটি মুনিম তার মা ছবি আক্তারকে জানালে তিনি সেখানে লাশ দেখতে যায় এবং লাশ এনে কানুয়া গ্রামের একটি ইট ভাটার পাশে কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখে।

ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান জানান, রাতে অজ্ঞাত নামা ফোন থেকে হত্যা ঘটনা জানতে পেরে আমি সহ থানা অফিসার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক নিয়ে রাত পৌনে ৪ টায় ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার কের আজ শনিবার সকালে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে এবং একটি হত্যা মামলা প্রকৃয়াধীন আছে।

 

এসএ/দীপ্ত নিউজ