শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গুরুদুয়ারার হামলায় দুজন গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুরুদুয়ারার হামলায় দুজন গুলিবিদ্ধ
গুরুদুয়ারায় গোলাগুলির ঘটনাস্থল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয় গুরুদুয়ারায় গোলাগুলির দুজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

শেরিফ অফিস জানিয়েছে, প্রথমে কথা কাটাকাটি থেকে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরে সেখান থেকে এক পর্যায়ে তা গোলাগুলিতে গড়ায়।

কাউন্টি শেরিফের মুখপাত্র অমর গান্ধী বলেন, ‘গোলাগুলিতে জড়িত তিন ব্যক্তির একজন অপর একজনের গুলিতে আহত হয়ে পড়ে যান এবং সে অবস্থায় তিনিও গুলি করলে প্রথমে গুলিকারী ব্যক্তি আহত হয়।’

অমর গান্ধী বলেন, ‘এ ঘটনায় জড়িত তিন ব্যক্তিই একে অপরকে চেনেন। মনে হচ্ছে, গোলাগুলির ঘটনা ঘটার আগে তাদের মধ্যে কিছু একটা হয়েছিল।’

যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতার হিসাব রাখা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ–এর তথ্যানুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা সম্পর্কিত ঘটনায় আনুমানিক ৪৪ হাজার মৃত্যু হয়েছে। এসবের মধ্যে প্রায় অর্ধেক হত্যা, দুর্ঘটনা এবং আত্মরক্ষার ঘটনা এবং বাকী অর্ধেক আত্মহত্যা।

অনু/দীপ্ত সংবাদ