শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

গুইমারাতে কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুইমারাতে কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার

খাগড়াছড়ি গুইমারা উপজেলায় আইনাল হক (৪০) নামে এক কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার (১৯ আগষ্ট) দুপুরে গুইমারা ইউনিয়নের যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইনাল, সিরাজুল ইসলামের ছেলে।

আইনালের পিতৃনিবাস গুইমারা হলেও বর্তমানে তিনি স্বপরিবারে হাফছড়ি ইউনিয়নের তৈর্কমার জিরো মাইল এলাকায় বসবাস এবং ফানির্সার দোকান দিয়ে ব্যবসা করতেন। তার ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য উষাপ্রূ মারমা বলেন, যৌথ খামার এলাকায় আইনালকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি গুইমারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে আইনালকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা মর্গে প্রেরণ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ